গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বৃষ্টির পর টানা দুই ওভারে মোস্তাফিজের দুই উইকেট

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডঃ  ৩৭/২ (ওভারঃ ১২.১)

বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার এক সিরিজ শুরু করছে বাংলাদেশ। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের বিশ্রামের বিপরীতে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মতো অভিজ্ঞরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

এরপর চার ওভার খেলা হতেই বাগড়া দেয় বৃষ্টি। তবে ঘন্টা দেড়েক বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা। আর এবার মাঠে নেমে ষষ্ঠ ওভারে মুস্তাফিজুর রহমান তুলে নেন ফিন এলেনের উইকেট। কিউই এই ওপেনার সাজঘরে ফিরলে মাঠে নামেন চ্যাড বোওস। অষ্টম ওভারে নিউজিল্যান্ডের এই ব্যাটারও ফিরেছেন ফিজের শিকার হয়েই।

টসে হেরে আজ ব্যাট হাতে নিউজিল্যান্ডের ইনিংসের সূচনা করেন ফিন এলেন এবং উইল ইয়ং। মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিবের বোলিংয়ের সামনে আজ শুরু থেকেই হাত খুলে খেলতে বাধার মুখে পড়েন দুই কিউই ওপেনার। এদিকে চার ওভার খেলা হতেই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। পরে প্রায় ঘন্টা দেড়েক বন্ধ ছিল খেলা।

আরও পড়ুন-   বৃষ্টিতে কভারে ঢাকা মাঠ

বৃষ্টি থামলে বিকাল সাড়ে চারটায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। আর ফের খেলা শুরু হতেই আক্রমণে আসেন মুস্তাফিজ। ষষ্ঠ ওভারে তার করা বল এলেনের ব্যাটের কোনায় লেগে চলে যায় উইকেটের পিছনে। আর ঝাপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ফলে ২০ বলে ৯ রান করেই সাজঘরে ফিরতে হয় এই কিউই ওপেনারকে।

এলেন সাজঘরে ফেরার পর মাঠে নামেন চ্যাড বোওস। তবে আরেক ওপেনার ইয়ংয়ের সঙ্গে জুটি গড়তে পারেননি তিনি। অষ্টম ওভারের মুস্তাফিজেরই দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকেও। ৩ বলে ১ রান করে তিনিও ফিরেছেন সোহানের গ্লাভসবন্দী হয়েই।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…