গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে নিজ ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে ঝাঁপ, পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর পৌর শহরে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। আজ সোমবার সকালে শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাছির আহমদ (৫৫)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। গত বছরের আগস্ট মাসে তিনি পুলিশ থেকে অবসরে যান। গত সাত বছর ধরে তিনি সপরিবারে লক্ষ্মীপুরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাছিরের বড় ছেলে প্রতিবন্ধী। তাঁকে নিয়ে নাছিরের স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাসায় নাছির ও তাঁর ছোট ছেলে কলেজছাত্র ইমরান আহমেদ ছিলেন। গতকাল রাতে নাছির অসুস্থ বোধ করলে ইমরান তাঁকে ওষুধ খাইয়েছিলেন। আজ ভোরে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন নাছির। প্রাণ বাঁচাতে ইমরান রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসেন।

এ সময় নাছির বিবস্ত্র অবস্থায় বাসা থেকে বের হলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাঁকে লুঙ্গি পরিয়ে দিতে এগিয়ে যান। তখন নাছির দা দিয়ে স্বপনকেও কুপিয়ে জখম করেন। তাঁদের বাঁচাতে এগিয়ে এলে মো. নাছির নামের এক সেলস অফিসারকেও কুপিয়ে আহত করেন তিনি। এরপর কনস্টেবল নাছির ওই তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন।

গুরুতর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে নাছির আহমদ মারা যান। আহতদের মধ্যে ইমরান ও স্বপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে নাছির আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 244

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…