গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত

ক্রীড়া প্রতিবেদকঃ
আগস্ট ১৮, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
  • ভারতীয় ক্রিকেট দল

    ভারতীয় ক্রিকেট দল

Link Copied!

দ্বিপাক্ষিক সিরিজ খেলার উদ্দেশ্যে ২০১৫ সালে শেষবারের মতো বাংলাদেশে এসেছিল ভারত। সেই বছরের বিশ্বকাপ শেষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে গিয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির দল।

২০১৫ সালে বিশ্বকাপ শেষে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে গিয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির দল। ২০১৫ সালের এই সফরই ছিল ভারতের বাংলাদেশে শেষ সফর।

এরপর ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট দল আরেকবার বাংলাদেশে এলেও সেটি ছিল এশিয়া কাপের উপলক্ষ্য হিসেবে। অবশেষে ৭ বছর পর আবারো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট খেলার জন্য আসবে ভারত।

আইসিসির প্রকাশিত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী বাংলাদেশে ভারতের এই সফরের নিশ্চয়তা পাওয়া গেছে। আসন্ন এই সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

সূচি অনুসারে সফরে বাংলাদেশ-ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। ভারত এই বছর বাংলাদেশে সফর করার পর ২০২৪ সালে ভারতে যাবে টাইগাররা।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন