গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা আক্তার।

শনিবার (১১ মার্চ) দুপুর সোয়া ২ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট হাফেজিয়া মাদ্রাসার সামনে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান উপজেলার উত্তর চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চর কালকিনি গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহত জাহানারা বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে তারা স্বামী স্ত্রী দুইজন হাফেজিয়া মাদ্রাসা সামনে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আবদুল মান্নানের অবস্থার অবনতি দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাস জব্দ করে থানা হেফাজতে নিলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…