গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা

ক্রীড়া প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

নতুনদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনেছে ফিউচার স্পোর্টস। প্রগতি অটো রাইস মিলস লিমিটেড গতবার সিলেটের মালিকানায় থাকলেও এবার তারা পেয়েছে ঢাকার মালিকানা। এ ছাড়া সাকিব আল হাসানের মোনার্ক মার্ট আগ্রহ দেখালেও তারা স্বত্ব পায়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। পরের দুই আসরের সময়ও নির্ধারণ করে রাখা হয়েছে। এই তিন আসরের ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। আগামী তিন আসরের স্বত্ব কেনা সাত ফ্র‍্যাঞ্চাইজির নাম রোববার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরনো ফ্র্যাঞ্চাইজিদের অনেককেই দেখা যাবে না পরবর্তী তিন আসরে।

তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। ৯টি প্রতিষ্ঠান ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) জমা দেয়। সেখান থেকে বিসিবি সাতটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। সাতটি ফ্র্যাঞ্চাইজের মধ্যে নতুন কোম্পানি একটি। পুরনো দুই কোম্পানি বেক্সিমকো গ্রুপ ও জেমকন গ্রুপ স্বত্ব কেনায় আগ্রহ দেখায়নি।

আরও পড়ুন- উলিপুরে লাউয়ের বাম্পার ফলন-অধিক লাভের স্বপ্ন কৃষকের

নতুনদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনেছে ফিউচার স্পোর্টস। প্রগতি অটো রাইস মিলস লিমিটেড গতবার সিলেটের মালিকানায় থাকলেও এবার তারা পেয়েছে ঢাকার মালিকানা। এ ছাড়া সাকিব আল হাসানের মোনার্ক মার্ট আগ্রহ দেখালেও তারা স্বত্ব পায়নি।

সাতটি কোম্পানির মধ্যে বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানা মাইন্ড ট্রি লিমিটেড, ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের মালিকানা ফিউচার স্পোর্টস লিমিটেড, রংপুরের মালিকানা টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ), চট্টগ্রামের মালিকানা ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানা কিনেছে কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।

২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হওয়ার কথা ৫ জানুয়ারি। দশম আসর অনুষ্ঠিত শুরু হবে ২০২৪ সালে ৬ জানুয়ারি। ২০২৫ সালের ১ জানুয়ারি শুরু হওয়ার কথা একাদশতম আসরের।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…