গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে লাউয়ের বাম্পার ফলন-অধিক লাভের স্বপ্ন কৃষকের

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার সাতদরগাহ ফকিরপাড়া গ্রামে উন্নত ময়না জাতের লাউয়ের বাম্পার ফলন হয়েছে। বর্তমান লাউয়ের বাজার ভালো থাকায় লাউ চাষি বেশি লাভের স্বপ্ন দেখছেন।

সরেজমিন উপজেলার সাতদরগাহ ফকিরপাড়া গ্রামের এমদাদুল হক ১৪ শতক জমিতে উন্নত ময়না জাতের লাউয়ের চাষ করেন। আগাম শীতকালীন ফসলের বাম্পার ফলন হবে তিনি কখনোই চিন্তা করতে পারেনি। বর্তমান লাউয়ের বাজার ভালো থাকায় উক্ত লাউ চাষি অনেক খুশি। আবার লাউ শাকের কদর বাজারে অনেক বেশি। তিনি লাউ বাজারে বিক্রি করেন শুধু তাই নয় তার পাশাপাশি লাউশাক ও বিক্রি করেন। অল্প খরচে অনেক আয় লাউ চাষের মধ্যে।

উক্ত লাউচাষি লাউ চাষের জমিতে শুধু লাউ চাষ করেননি সেখানে লাউয়ের চারা বড় হওয়ার আগে কদোয়া চাষ করে কয়েকশ কেজি কদোয়া বাজারে বিক্রি করে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা পেয়েছেন। একই জমিতে দু’চাষ। ফলন হয়েছে বাম্পার। অনেক টাকা আয় করতে পেয়ে লাউচাষি অনেক খুশি।

আরও পড়ুন- প্রশংসা কুড়াচ্ছে মিমির নতুন গান

লাউচাষি এমদাদুল হক বলেন, আমি ১৪ শতক জমিতে উন্নত জাতের ময়না লাউয়ের চাষ করেছি। শুরু থেকে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। এ পর্যন্ত লাউ বাজারে বিক্রি করে আয় হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। এখন যে পর্যন্ত লাউ আছে বা হচ্ছে তাতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি করতে পারব। এছাড়া লাউশাক বিক্রি হবে প্রায় ৬ থেকে ৭ হজার টাকা। মোটের উপর খরচের টাকা ছাড়াও আয় হবে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। তিনি আরও বলেন, অল্প খরচে বেশি টাকা আয় করা যায় উন্নত জাতের ময়না লাউয়ের চাষ করে।

এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আর এফ বানু বলেন, উন্নত জাতের লাউচাষে অল্প খরচে অনেক বেশি ফলন পাওয়া যায়। তাতে করে লাউচাষিরা অনেক লাভবান হয়। আমরা এ সকল লাউ চাষিদের লাউ চাষ করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন ধরনের রোগবালাই থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি বলে যানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…