গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিএনপির মনোনয়ন পেয়েছেন বীথিকাঃ রামগতি-কমলনগরে আনন্দের জোয়ার

জে এম আলী নয়ন
এপ্রিল ২১, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় বইছে আনন্দের জোয়ার। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তৃণমূলের জনপ্রিয় নেত্রী বীথিকা বিনতে হোসাইন।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় স্থান পান লক্ষ্মীপুরের কৃতী কন্যা বীথিকা বিনতে হোসাইন।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পরপরই রামগতি ও কমলনগর উপজেলাজুড়ে শুরু হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এলাকায় ‘প্রিয় ভাবি’ হিসেবে পরিচিত বীথিকা দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা, মার্জিত ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলীর কারণে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, প্রয়াত নেতা শফিউল বারী বাবুর অসমাপ্ত স্বপ্ন তাঁর হাত ধরেই বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি জাতীয় সংসদে উপকূলীয় অঞ্চলের মানুষের ন্যায্য দাবি-দাওয়া জোরালোভাবে তুলে ধরবেন বলেও আশা করছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা—ভুলুয়া নদী খনন, নদীভাঙন রোধ, অবকাঠামোগত উন্নয়ন এবং উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেবেন নবমনোনীত এই নেত্রী।

এদিকে কমলনগরের ফজুমিয়ার হাট বাজারে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মো. রেদোয়ান হোসেন, রাহিম হোসাইন রাসেদ, মো. আরিফুল ইসলাম রুবেল, আব্বাস উদ্দিন ভুইয়া ও হাচান মাহমুদসহ অনেকে।

মনোনয়ন পাওয়ার পর বীথিকা বিনতে হোসাইনের সার্বিক সাফল্য কামনা করেছেন এলাকাবাসী ও সুধীসমাজ। তাদের প্রত্যাশা—তাঁর নেতৃত্বে রামগতি-কমলনগরের উন্নয়নে সূচিত হবে নতুন দিগন্ত।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…