গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেলে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের নিয়ে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এ কিউ এম সাহাব উদ্দিন কে আহ্বায়ক এবং দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টিপুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোঃ দিদার এলাহী। সদস্য হিসেবে রয়েছেন, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নূর আহম্মেদ মিলন, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি এম জেড মাহমুদ, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি নুরুল আলম চৌধুরী বাবু ও দৈনিক দেশকালের জেলা প্রতিনিধি ড্যানি চৌধুরী শাকিক।

লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এ কিউ এম সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জয়ের সঞ্চালনায় সভায় আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এর আগে (১২ জুলাই) শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…