গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে ইয়াবাসহ দেবর ভাবি ও গাঁজাসহ বাবা ছেলে আটক

Link Copied!

লক্ষ্মীপুরে এক হাজার পিস ইয়াবাসহ দেবর-ভাবি এবং দুই কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বড়বল্লভপুর এলাকা থেকে ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও তার দেবর সাজ্জাদুর রহমান পিয়ালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার লিপি নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের আশিকুর রহমান পিয়াসের স্ত্রী ও পিয়াল একই এলাকার হেলাল উদ্দিন মোল্লার ছেলে। লিপি স্বামী পিয়াসকে মামলাটিতে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছে।

এদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২ কেজি গাঁজাসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর চন্দ্রগঞ্জ বাজার এলাকা থেকে নুরুল আমিন প্রকাশ নুর আলম ও তার ছেলে রহমত উল্যাকে গ্রেফতার করে পুলিশ। তারা নোয়াখালীর চাটখিল উপজেলার সংকরপুর খিলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, লিপি ও পিয়াল ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নুর আলম ও তার ছেলে রহমত উল্যা ঘটনাস্থল অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন