গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাংলাদেশ নারী দলের দুর্দান্ত জয়

ক্রীড়া প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা। যেখানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রেখেছেন আগ্রাসী ভূমিকা। ঝলক দেখানো ইনিংস থেকে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে জ্যোতি করেছেন ৬৭ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে রোববার আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে যাত্রা শুরুর আগে এই আয়ারল্যান্ডকে নিয়েই ভয় ছিল টাইগ্রেসদের। তবে সেই ভীতি এখন জলের মতো গড়িয়ে গেছে।

রোববার আবুধাবির শেখ আবু জায়েস স্টেডিয়ামে বাছাইপর্বের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগ্রীস অধিনায়ক নিগার সুলতানা জ্যাোতি। যদিও প্রথম ম্যাচে মাঠে নামার আগেই অধিনায়ক হারিয়েছেন দলের দুই দীপ্তি, হঠাৎ চোট আর করোনার আঘাতে দল ছেড়েছেন জাহানারা আলম ও ফারজানা হক পিংকি। ঝলক দেখানো ইনিংস থেকে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে জ্যোতি করেছেন ৬৭ রান।

আরও পড়ুন- ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রানের জুটি গড়েন দুই সুলতানা। দলীয় ১৪.৩ ওভারে ৪০ বলে ৪৮ রান করে শামিমা সুলতানা সাজঘরে ফিরলেও অর্ধশতক তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা।

ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১০টি চার আর একটি ছক্কায় ৫৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি৷ দুই সুলতানার ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১৪৪ রানের লক্ষ্য জয়ে ব্যাটিংয়ে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেকে আইরিশ নারীরা। তবে এমি হান্টার ও অধিনায়ক ডিলানির ৪৫ রানের জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠে তারা। তবে পরের গল্পটা শুধুই বাঙালী স্পিনার ত্রয়ীর। দলীয় ৫০ রানে এমি ফেরেন সালমার রান আউটের শিকার হয়ে। অধিনায়ক ডিলানিও ফিরেছেন সালমার ঘূর্ণিতে খাবি খেয়ে।

এরিটা রিচার্ডসন ২৬ বলে ৪০ রানের ইনিংস খেলে যখন ভয়ংকর হয়ে উঠছেন, তখন তিনিও ফিরেছেন রান আউটেরই ফাঁদে পড়ে। শেষ ৬ ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। ফলে ১৪ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে তিনটা উইকেট নেন সালমা খাতুন। ২টি করে উইকেট নাহিদা আর মেঘলার। ম্যাচ সেরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এই জয়ে বিশ্বকাপের মূল পর্বে যেন এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে একই মাঠে খেলতে নামবে জ্যোতি বাহিনী। পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর আরব আমিরাত নারী দলের বিপক্ষে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…