গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বৃষ্টি আইনে ১৭ রানে আফগানিস্তানের জয়

ক্রীড়া প্রতিবেদকঃ
জুলাই ৫, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো আফগানিস্তান।

এর আগে তৃতীয় দফায় বৃষ্টির পর নতুন সময় ঘোষণা করা হয়। প্রস্তুত ছিল মাঠও। কিন্তু বেরসিক বৃষ্টি আবার হানা দেয়। শেষ পর্যন্ত ১০.৩৪ মিনিটে বৃষ্টি আইনে আফগানিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন-   ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে আফগানিস্তান। ৫৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারালেও এরপর আর বিপদে পড়তে হয়নি। ২১.৪ ওভারে ৮৩ রানের পর আসে বৃষ্টি। ততক্ষণে বৃষ্টি আইনে তারা এগিয়ে ছিল। ইবরাহিম জাদরান ৪১ রানে অপরাজিত ছিলেন। সাকিব-তাসকিন ১টি করে উইকেট নেন।

কয়েক দফা বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আজকের আসে ম্যাচটি। ৯ উইকেটে ১৬৯ রান তোলে টাইগাররা। ফের বৃষ্টির বাগড়ায় আফগানিস্তানের সামনে শেষ পর্যন্ত লক্ষ্য দাঁড়ায় ১৬৪।

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৮ জুলাই একই ভেন্যুতে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…