গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খুলনা সংবাদদাতাঃ
জুলাই ৫, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার জেলার ভৈরব নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে খালিশপুর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক বাসস্থান ও জামে মসজিদের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

খালিশপুরের স্থায়ী বাসিন্দা মোঃ আল মামুন বলেন, ভৈরব নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখা যায়। আমরা দেখে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করি। খুলনার সদর নৌ থানার পুলিশ এসে মমরদেহটি উদ্দার করে।

আরও পড়ুন-   রামগড়ে জমি বিরোধ নিয়ে হামলায় আহত এক বৃদ্ধ

খুলনা সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন করে ভাসমান লাশের কথা জানানো হয়। খবর পেয়ে আমাদের নৌ পুলিশ ঘটনাস্থলে পৌছায়। লাশটি তীরে উঠানো হয়।

লাশের শরীরে কোনো কাপড় ছিল না। মরদেহের শরীরে পচন ধরেছে। ৩-৪ দিন আগের লাশ হবে বলে জানিয়েছেন তিনি।

ওসি বলেন, মরদেহের পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে। এখানে পিবিআই ও সিআইডির টিম তার পরিচয় সনাক্তের জন্য ঘটনাস্থলে আসছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…