গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন হেরাথ

ক্রীড়া প্রতিবেদকঃ
মে ৩১, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল গুছিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবার (৩১ মে) আফগানিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য কাজ করছেন স্পিনারদের নিয়ে। তবে সাবেক লঙ্কান এই ক্রিকেটার টাইগারদের দুই বিভাগের বোলিং নিয়েই ভালো করার চেষ্টার কথা জানিয়েছেন।

আরও পড়ুন-   মদনে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি

আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশের চোখ এখন আফগানিস্তান সিরিজে। সেই লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। সোমবার থেকেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের প্রি সিরিজ অনুশীলন ক্যাম্প। যেখানে আলাদা করে গুরুত্ব পাচ্ছে বোলিং ইউনিট।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

হেরাথ বলেন, ‘পেসার ও স্পিনার মিলিয়ে প্রপার বোলিং ইউনিট থাকলে সেরা বোলিং ইউনিট তৈরি করা যায়, আমরা সেই চেষ্টাই করছি’ পেসাররা ভালো করলে সেটি স্পিনারদের জন্য কতটুকু স্বস্তিদায়ক সাংবাদিকের এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘এখানে ইউনিট না, দল আসল ব্যাপার। কেউ ভালো করলে আমরা সবাই খুশি হই, খারাপ করলে সবাই মিলেই সমাধানের পথ খুঁজি। আমরা একটা দল।’

আরও পড়ুন-   কুড়িগ্রামে বাড়ছে পানি; বন্যা শুরুর আগেই ভাঙছে নদী, শঙ্কায় মানুষ

বিশ্বকাপের আগে নিজেদের স্পিনারদের বৈচিত্র এবং টেকটিকস নিয়ে কাজ করার কথা বলেন হেরাথ, ‘স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র্য ও টেকটিকস নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…