গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ
মে ২৯, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদনে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ মে) উপজেলা কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।

আরও পড়ুন-   বিশ্ব নেতাদের অভিনন্দন-শুভেচ্ছায় ভাসছেন এরদোয়ান

এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন সহ আরো অনেকেই।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, গত ২১ মে (রবিবার) বিকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার প্রায় দুই শতাধিক ঘর ভেঙে যায়। এর মধ্যে ঝরে ১৪৭টি ঘর একেবারেই লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও আরও অনেক ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ কেজি করে চাউল ও পাঁচশত করে নগদ টাকা বিতরণ করেন। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

আরও পড়ুন-   মার্কিন ভিসা নীতি নিয়ে বেকায়দায় বিএনপি আছেঃ কাদের

এবার ১০০ টিরও অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক বান্ডেল ঢিউটিন ও ৩ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বলেন, আমরা আজ অধিক ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মধ্যে এক বান্ডেল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেছি। তবে এর কার্যক্রম চলমান থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…