গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

টি-২০ বিশ্বকাপঃ ক্যাচ মিসের পর নিজেই রোহিতকে ফেরালেন হাসান

ক্রীড়া প্রতিবেদকঃ
নভেম্বর ২, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাট করতে নামা ভারতের ইনিংসে তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে রোহিত শর্মা ক্যাচ তুলে দেন। কিন্তু থার্ডম্যান অঞ্চলে থাকা হাসান মাহমুদ সহজ ক্যাচটি ফেলে দেন। তবে পরের ওভারেই নিজের প্রথম বলেই এই ডানহাতি পেসার রোহিতকে (২) ফেরান। তার বলে খোঁচা দিলে শটে থাকা ইয়াসির আলী ক্যাচ লুফে নেন।

আজ বুধবার (২ নভেম্বর) সুপার টুয়েলভের ম্যাচে অ্যাডিলেডে গ্রুপ টু-তে খেলছে এই দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ম্যাচটি শুরু হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আসরটির সেমিফাইনালে উঠতে দু’দলের জন্যই ম্যাচটি অত্যান্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-  যে পরিকল্পনায় দ্রুত ফল আসবে সেটিই নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী

এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। সৌম্য সরকারের পরিবর্তে একাদশে এসেছেন পেসার শরিফুল ইসলাম। ভারত একাদশেও একটি পরিবর্তন এসছে। দীপক হুডার পরিবর্তে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে নিয়েছে তারা।

বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ভারত একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…