গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ
অক্টোবর ২৪, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‘বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়; বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের জয়টা অধরাই রয়ে যায়’– অষ্টম বিশ্বকাপে এসে এই নিয়তিটা অবশেষে বদলেছে বাংলাদেশ ক্রিকেটের নিতৃত্বে থাকা সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতেই গড়া হয়ে গেছে ইতিহাসটা, প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে গেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ দারুণ। শুরুর ওভারে সৌম্য সরকার দুই চার মেরে জানান দিয়েছিলেন ইতিবাচক ‘ইন্টেন্টের’। দুই ওভার পর নাজমুল হোসেনও হাত খুললেন, দুই ওভারে হাঁকালেন চারটি চার। পাঁচ ওভারেই উঠে গেল ৪১ রান। ২০২২ সালে দলের সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৩৭ রান, সেটাও টপকে গেল আজ।

আরও পড়ুন- ‘তোরে মারি হালাইলে আঁই কোনাই হাইয়াম’

তবে হোবার্টের বেলেরিভ ওভালে এরপরই যেন পথ হারাল বাংলাদেশ। সৌম্য সরকার ফিরলেন পাওয়ারপ্লের শেষ ওভারে। এর পরের তিন ওভারে শান্ত, লিটন দাস আর সাকিব আল হাসানকেও খোয়াল লাল সবুজের প্রতিনিধিরা। ক্ষয়রোগের ভয়টা দারুণভাবেই পেয়ে বসেছিল তখন দলকে।

তখনই আফিফ হোসেন দাঁড়িয়ে যান, ২৭ বলে ২টি করে চার আর ছয়ে ৩৮ রান করে বাংলাদেশকে পথ দেখান। তবে তার ওপাশে সঙ্গী ছিলেন না কেউ, তাই দলের রানটাও বড় হয়নি আর। শেষ দিকে মোসাদ্দেক হোসেন ছিলেন বলে বাঁচোয়া, তার ১২ বলে ২০ রান না হলে যে ১৪৪ রানের পুঁজিটাও পেত না বাংলাদেশ!

Durbar দূর্বার 2nd gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

অল্প পুঁজি, তাই জয় পেতে হলে বাংলাদেশের শুরুটা হতে হতো আঁটসাঁট। তাসকিনের হাত ধরে সেটাই পেল দল। শুরুর দুই বলে ফেরালেন বিক্রমজিৎ সিং আর বাস ডি লিডকে। চতুর্থ ওভারে জোড়া রানআউটে ম্যাচটা হেলে পড়ে বাংলাদেশের দিকেই।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে প্রস্তুত ১শ’ ৮৫ আশ্রয়ণ কেন্দ্র

তবে এরপরই ডাচরা ম্যাচে ফেরে কলিন অ্যাকারম্যান আর স্কট অ্যাডওয়ার্ডসের জুটিতে। দুজন মিলে ৪৪ রানের জুটি গড়ে ডাচদের ফেরান লড়াইয়ে। যদিও অ্যাডওয়ার্ডসকে ফিরিয়ে সাকিব আবারও ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিলেন দলটিকে। এরপর হাসান মাহমুদ পেলেন জোড়া উইকেট। ৮১ রানে ৭ উইকেট খুইয়ে ডাচরা তখন অকূল পাথারই দেখছে।

Durbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

১৭তম ওভারে আক্রমণে এসে তাসকিন আহমেদ যখন ফেরালেন শারিজ আহমেদ আর ইনিংস সর্বোচ্চ ৬২ রান করা অ্যাকারম্যানকে। জয়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে তখনই। শেষ ওভারে সৌম্য সরকার পল ফন মিকারেনকে ফিরিয়ে বাকি আনুষ্ঠানিকতাটা সারেন। তাতেই ৯ রানের দারুণ এক জয়ে বিশ্বকাপে শুভসূচনা করে বাংলাদেশ। খুলে ফেলে ইতিহাসের গেরোও।

শীর্ষসংবাদ/নয়ন
biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…