গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড় বিওপি কমান্ডার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
অক্টোবর ১, ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গত ২৫ সেপ্টেম্বর ২০২২ হতে ০১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপি’র সার্বিক ব্যবস্থাপনায় বিওপি কমান্ডার ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর আয়োজন করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে রামগড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সর্বমোট ০৮টি দল অংশগ্রহণ করে।

অদ্য ০১ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় রামগড় বিওপির দায়িত্বাধীন মাষ্টারপাড়া ফুটবল মাঠে রামগড় বাজার একাদশ বনাম রাইজিং স্টার কমপাড়া একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, উক্ত ফাইনালে রাইজিং স্টার কমপাড়া একাদশ ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে রামগড় বাজার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে অধিকাংশ বিদ্যালয়ের হাজিরা মেশিন অকেজো

রামগড় কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আল-মামুন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া রামগড় কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার বিপুল পরিমাণ জনসাধারণ উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেছে এবং ফাইনাল খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

রামগড় কোম্পানি কমান্ডা আল-মামুন শিকদার বলেন, উক্ত ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সীমান্তে বসবাসরত জনসাধারণের সাথে বিজিবির সুসম্পর্ক স্থাপন ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন