গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৫২ বছর পর রায়পুরে একমাত্র শিশুপার্কের উদ্বোধন

রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

৫২ বছর পর এই প্রথম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্কের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা সংলগ্ন চরপাতা ইউনিয়নের শিংয়ের পুল এলাকায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারি খাস জমিতে শিশু পার্কের উদ্বোধন হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উদ্বোধনের দিনটি বেছে নেয় প্রশাসন। এ শিশুপার্ক উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

একই সময়ে চরপাতা ইউনিয়নের এসএইচএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন উদ্বোধন করা হয়েছে।

এ সময় সাংসদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, জেলা পরিষদের ম্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, ইউপি চেয়ারম্যান সুলতান মামুন রশিদসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন-   কতদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করবেন?

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান মামুন রশিদ বলেন, ‘রায়পুরে শিশু-কিশোরদের বিনোদনের কোনো সু-ব্যবস্থা ছিলোনা। দীর্ঘদিন পরে হলেও শিশুপার্ক নির্মাণ হওয়ায় রায়পুরবাসী আনন্দিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন “গ্রাম হবে শহর” এই স্লোগানে আজ তাঁর শুভ জন্মদিনে শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। আগামীতে দর্শনার্থীদের সুযোগ-সুবিধা আরো বাড়ানোর জন্য পার্কের বাইরে ও ভেতরের কাজ করা হবে। গত চার মাস ধরে ৩ একর সরকারি খাস জায়গা দখলমুক্ত করে দৃষ্টিনন্দন উপজেলা শিশুপার্কের জন্য।। শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত শিশু পার্কে নানা খেলনার উপকরণ ছাড়াও পার্কের দেওয়ালে ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের নানা চিত্র তুলে ধরা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…