গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সংসদ নির্বাচনের মতোই চ্যালেঞ্জিং হবে ইউপি নির্বাচন: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মতোই কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এবার দলীয় প্রতীক না থাকায় এই নির্বাচন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আগামী নির্বাচনে যাতে প্রকৃত জনসেবীরাই নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে এখন থেকেই সজাগ থাকতে হবে। যারা জনপ্রতিনিধি হতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই একজন প্রার্থীর প্রধান যোগ্যতা।”

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘ সময় দেশে কার্যকর ও নির্বাচিত জনপ্রতিনিধির অভাব ছিল। এর ফলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, “গত ১৭ বছর গ্রামীণ জনপদে উন্নয়নের গতি থমকে গিয়েছিল। অনেক চেয়ারম্যান-মেম্বার জনবিচ্ছিন্ন ছিলেন, কেউ কেউ পলাতক থাকায় স্থবির হয়ে পড়েছিল স্থানীয় কার্যক্রম।”

দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একই ইউনিয়নে একাধিক প্রার্থী হলে ভোট বিভক্তির ঝুঁকি থাকে। এতে দলের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। তিনি আরও বলেন, “একই এলাকা থেকে দুই-তিনজন প্রার্থী হলে কাউকেই জয়ী করা সম্ভব হবে না। তাই এখন থেকেই বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।”

ইউনিয়ন পরিষদকে স্থানীয় সরকারের শক্তিশালী ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, “ইউপি চেয়ারম্যান ও সদস্য পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। একজন সৎ ও যোগ্য প্রতিনিধি সমাজকে বদলে দিতে পারেন, আর ভুল মানুষ নির্বাচিত হলে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হয়।”

মাদ্রাসার সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 254

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…