গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড় নুরজাহান কমিউনিটি সেন্টারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের কর্মী সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন অভিযোগ করেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে তার শান্তিপূর্ণ কর্মী সমাবেশে হামলা চালানো হয়। তারা সবাই সাবেক মন্ত্রী ও মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফের অনুসারী।

আরও পড়ুন-   মদনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম।

তিনি বলেন, ‘তারা প্রথমে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এরপর আমরা পাল্টা হামলা করেছি। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।’ নুরজাহান কমিউনিটি সেন্টারে রাজনৈতিক সমাবেশের অনুমতি ছিল না বলেও জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…