গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নদী ও পরিবেশ বাঁচাতে মদনে মানববন্ধন

মদন, নেত্রকোণা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

“নদী বাঁচাও,জীবন বাঁচাও। পরিবেশ বাঁচাও,মদন বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলার মদন উপজেলায় নদী, কৃষি, সেচ, মাছ, পেশা, প্রাণবৈচিত্র্য, যোগাযোগ, পরিবেশের জলবায়ু সুরক্ষা ও মগড়া, বয়হালা, বেতই, বালই, ফড়িংখলা, চাওয়াই সহ জেলার ৮৫ টি নদী রক্ষা ও খননের দাবি নিয়ে “বিশ্ব নদী দিবস” ২০২৩ উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবং উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সামনে উপজেলার সম্মিলিত যুব সমাজের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন-   সাঘাটায় অটোরিক্সা ধাক্কায় শিশু নিহত

এ সময় সংগঠনটির সভাপতি সৈয়দ মোশারফ হোসেন প্রিয়ম বলেন, ‘আমরা আজ নদী, কৃষি, সেচ, মাছ, পেশা, প্রাণ বৈচিত্র্য, যোগাযোগ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় উপজেলার মগড়া, বয়হালা, বেতই, বালই, ফড়িংখলা, চাওয়াই সহ জেলার ৮৫ টি নদী রক্ষা ও খননের দাবিতে মানববন্ধন করছি।’

তিনি আরও বলেন, ‘সেই সাথে উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া স্যারের কাছে স্মারকলিপি প্রদান করব। আমরা এই নদীগুলো রক্ষা ও খননের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…