লক্ষ্মীপুরের রায়পুরে হামলা ও প্রাণনাশের ভয় দেখিয়ে গত ৫ দিন ধরে এক দিনমজর পরিবারকে গৃহবন্দি করে রেখেছে তারই সৎ ভাইয়েরা। এতে দুই শিশু শিক্ষর্থীসহ ভ্যান চালক শাহাজানের পরিবার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলেই প্রতিপক্ষের লোকজন হামলার চেষ্টা চালাচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃধা বাড়ীতে।
এঘটনা জানতে পেরে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ দিনমজুর শাহজাহানকে তার ঘর থেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা করালেও দুপুরে আবারও সৎ ভাইয়েরা কয়েক বখেটেদের নিয়ে বসতঘরের সামনে অবস্থান করছে বলে শাহজাহান প্রতিবেদককে জানান।
সরজমিনে গিয়ে জানা গেছে, দিনমজুর শাহাজান মৃধার সাথে তারই সৎ ভাই মুক্তার ও ছলেমান গংয়ের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার থেকে মুক্তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শাহাজান মৃধারর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার স্ত্রী, বাবা ও মাকে বেদম মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় শাহাজান ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করলে আরো ক্ষেপে গিয়ে ৫ দিন ধরে গৃহবন্দি করে রেখেছে।
আরও পড়ুন- পরিবারসহ মার্কিন দূতাবাসে সেই এমরান
স্থানীয় গ্রামবাসীরা জানান, দিনজুর ভ্যান চালক শাহাজানের পরিবারের লোকজনকে মারধর করার পর তারা এখন আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। তার সৎ ভাইয়েরা ও হামলাকারি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মারধরের সময় আশপাশের কেউই এগিয়ে আসার সাহস পায়নি। ফের হামলার ভয়ে শাহজাহান বাড়ি থেকে বের হতে পারছেন না।
এঘটনা জানতে চাইলে সাংবাদিকদের সামনেই শাহাজানকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তেড়ে আসনে অভিযুক্ত মুক্তার হোসেন। সে তাকে দেখে নেওয়ারও হুমকি দেন।
এঘটনায় বামনী ইউপি সদস্য মোঃ হাসান বলেন, ‘দিনমজুর শাহাজানের পরিবার ও তার সৎ ভাই মুক্তারের জমি নিয়ে বিরোধটি মিমাংশার চেষ্টা করেছি। কিন্তু মুক্তারসহ তার ভাইয়েরা কথা শুনেনি। ওরা অনেক বেপরোয়া। কিছুদিন পরপরই তারা হামলায় লিপ্ত হয়।।’
রায়পুর থানার এসআই জাহাঙ্গীর বলেন, ‘খবর পেয়ে শাহানকে উদ্ধার করা হয়েছে। শাহজাহান ও তার সৎ ভাইদের মধ্য সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দন্ধ লেগেই আছে। এঘটনায় শাহাজান লিখিত অভিযোগ করেন। এঘটনায় অভিযুক্ত এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



