গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতাঃ
আগস্ট ১৫, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৫ আসনের এমপি ও সাবেক মন্ত্রী এবং বর্তমান প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিলটন।

এছাড়া সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও তার কর্মময় জীবনের উপর আলোচনাসভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-   রামগঞ্জে শেখ হাসিনার উন্নয়নের বার্তা বিতরণ

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসাইন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…