গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
আগস্ট ২৩, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
  • উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    ছবিঃ রোকন মিয়া

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক রাসেল মিয়া গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই আতিকুজ্জামান, এএসআই রুহুল আমীনসহ সংগীয় ফোর্স গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল মিয়ার বসতবাড়ীর শয়নঘরে তার হেফাজতে থাকা ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ও পলাতক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে গোপনে গাঁজাগুলো ক্রয় করে রাসেল মিয়ার বাড়ীতে রেখে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো।

মঙ্গলবার(২৩ আগস্ট) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…