গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নিজ জেলায় বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পাবনা সংবাদদাতাঃ
মে ১৫, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের আরিফপুরে কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

সোমবার (১৫ মে) দুপুরে চারদিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছান দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি সার্কিট হাউজে উপস্থিত হলে গার্ড অব অনার দেওয়া হয়।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ প্রশাসনের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন-   রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেইঃ প্রধানমন্ত্রী

এ সময় এমপি গোলাম ফারুক প্রিন্স, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, রাষ্ট্রপতির বাল্যবন্ধু স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও রাষ্ট্রপতির বাল্যবন্ধু অধ্যাপক শিবজিত নাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৬ মে) রাষ্ট্রপতি সকালে পাবনা প্রেস ক্লাবে মতবিনিময় এবং বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। পরের দিন ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউজে রাতযাপন করে ১৮ মে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

Xrovertourism rovaar ad বিজ্ঞাপন

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অঞ্জন চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্রপতি আমাদের গৌরব। তার সম্মান রক্ষার্থে আমরা যা যা করণীয় তাই করব। এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা স্মরণকালের বৃহত্তম নাগরিক সংবর্ধনা এবং এটি হবে নির্দলীয়। সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…