গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রায়পুরে ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক :
ডিসেম্বর ১৫, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ৪০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মেহেদী হাসান রহমত (২৪) ও আবু তালহা শুভ (২৫)। তাদেরকে পৌর শহরের উত্তর দেনায়েতপুর ও চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রাম থেকে বুধবার রাতে (১৪ ডিসেম্বর) আটক করা হয়।

তাদের ২ জনের বিরুদ্ধে থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কমল মালাকার বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাঁদেরকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া রহমত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা ইউনিয়নের কাউনিয়া গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় আরো একটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে- শুভ রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়ির মোঃ শাহজাহানের ছেলে।

রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ৩০০ ইয়াবাসহ মেহেদী হাসান রহমতকে (২৪) পৌর শহরের উত্তর দেনায়েতপুর এলাকার ছোট বয়াতি বাড়ির সম্মুখে রাস্তা থেকে বুধবার বিকেলে আটক করা হয়। আবু তালহা শুভকে (২৫) ১০০ ইয়াবাসহ এদিন রাতে উত্তর রায়পুর গ্রামের ইউসুফ বেপারী বাড়ির সম্মুখে রাস্তা থেকে আটক করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই যুবককে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে। মেহেদী হাসান রহমত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায়ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…