গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটিতে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে কাপ্তাই ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে বলে হানা গেছে।

সংবাদ সম্মেলনে বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, জেলার জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে আধারকার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

তিনি বলেন, ‘সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধীন বগাখালী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।’

কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…