গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাতভর বিশ্বকাপ ফুটবল খেলা দেখা উপলক্ষ্যে বিরামপুরে পাড়া মহল্লায় পিকনিকের ঘনঘটা

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর):
ডিসেম্বর ৯, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে দুই হ্যাভিওয়েট দলের ফুটবল খেলা দেখার উপলক্ষ্যে বিরামপুর শহরে ও গ্রামাঞ্চলে শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রাম-শহর, বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে চলছে পিকনিকের আয়োজন।

শুক্রবার দিনভর শহরের মাংশ ও মুরগির দােকানগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। পৌর শহরের পূর্বপাড়া মোড়ের সোহাগ জানান, শুক্রবার রাত ৯ টায় ব্রাজিল এবং শনিবার রাত ১টায় আর্জেটিনার ফুটবল খেলা রয়েছে। এই দু’টি খেলাকে কেন্দ্র করে কিশোর, তরুন ও যুবকসহ সকল শ্রেণির ভক্ত সমর্থকরা শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে।

আরও পড়ুন-    বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্ব : মা-মেয়েকে পিটিয়ে জখম

শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাসহ পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে শুরু হয়েছে পিকনিকের ঘনঘটা।

কিশোর, তরুন ও যুবকরা প্রিয় দলের জার্সি পরে নিজের সমর্থনের জানান দিচ্ছে। এক রাতে এতাে বেশি পিকনিকের কারণে মাংশ ও মুরগির দােকানে দিনভর ছিল উপচেপড়া ভিড়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…