গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খুলনা সংবাদদাতাঃ
আগস্ট ১২, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ট্রাকের ধাক্কায় মেজবাহ উদ্দীন (২২) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে নগরীর হরিণটানা থানার গাজীর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজবাহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নজরুল ইসলামের ছেলে। একই ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাসুম বিল্লাহ নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পৌনে ৮ টার দিকে মোটরসাইকেলে মেজবাহ উদ্দীন ও মাসুম বিল্লাহ ময়ূরব্রিজ পার হয়ে জয়বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই এলাকার গাজী মার্কেটের নিকট পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওই দুইজন মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের একটি চাকা মোটরসাইকেলচালক মেজবাহ উদ্দীনের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই  মেজবাহ’র মৃত্যু এবং মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়।

হরিণটানা থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত ও অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তারা সকালে খুলনায় কাজে এসেছিল। কাজ শেষ করে রাতে তারা পাটকেলঘাটায় ফিরে যাচ্ছিল। তবে ঘাতক ট্রাক বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5920

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…