গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নৌকা থেকে লাফিয়ে পালিয়েছে দন্ডপ্রাপ্ত আসামি

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
অক্টোবর ১৯, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বাছেদ আলীকে (২০) কারাগারে নেওয়ার পথে নৌকা থেকে লাফিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। পলাতক বাছেদ আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাছেদ আলীসহ কারাদণ্ডপ্রাপ্ত ২২ আসামিকে নৌকায় করে চৌহালী থানা থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে তিনি নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন- দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ জানান, মঙ্গলবার রাতভর উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন। এ সময় ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়।

তিনি আরও জানান, বুধবার সকালে বাছেদ আলীসহ ২২ জন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে কারাগারে নেওয়া হচ্ছিল। টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়ায় এলাকায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করে। এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…