গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ৫ শিক্ষার্থী

পাবিপ্রবি সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১’ এর জন্য মনোনয়ন পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ নাদিম মাহমুদ নবীন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের মারজিয়া খাতুন, সমাজকর্ম বিভাগের অপর্ণা রাণী, ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সুষ্মিতা প্রামাণিক।

বিজন কুমার ব্রহ্ম জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের ৫টি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। যারা এই পদক পেয়েছেন তারা তাদের বিভাগে এবং অনুষদে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

আরও পড়ুন- তথ্য অধিকারের সাথে দায়িত্বশীলতাও থাকতে হবেঃ তথ্যমন্ত্রী

পদকের জন্য মনোনীত হওয়ার পর ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুষ্মিতা প্রামাণিক বলেন, আমি অনেক আনন্দিত। আমার পরিবার, শিক্ষকরা এবং বন্ধুমহল যারা সবসময় আমাকে সহযোগিতা করছেন, উৎসাহ যুগিয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের মারজিয়া খাতুন বলেন, নিজের কাছে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন সামনের স্বপ্ন সামনের লক্ষ্যগুলো পূরণ করা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…