গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুমার শানুর গানে সোনিয়া লাজুক ও সাজ্জাদ চৌধুরী

জুয়েল রানা
সেপ্টেম্বর ১২, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি শুটিং হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর কন্ঠে ‘প্রেম কাহিনী’ শিরোনামের গান। দিল্লী, লাদাখ ও মানালির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও শুটিং করা হয়েছে। এ গানের ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে সোনিয়া লাজুক ও সাজ্জাদ চৌধুরীকে। গানের গীতিকার রিপন মাহমুদ এবং সুর ও সঙ্গীত পল্লব গৌতম। ভিডিওটি পরিচালনা করেন এম এইচ রিজভী।

সোনিয়া লাজুক বলেন, এটা আমার কাছে স্বপ্নের মতো ঘটনা। যেখানে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর গানে মডেলিং হয়েছি। তার গানে এটি আমার প্রথম কাজ। কুমার শানুর গানে মডেল হওয়ার বিষয়টি আমাকে জীবনের সেরা একটি অর্জন। সব মিলিয়ে শুটিংয়ের দিনগুলো আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

সাজ্জাদ চৌধুরী বলেন, একজন লিজেন্ডের ভালো একটা গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। গানের কথাগুলো চমৎকার। আশা রাখছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আমাদের জুটিটাও সবাই ভালোভাবে গ্রহণ করবেন।

এর আগে গানটি রেকর্ডিং শেষে কুমার শানু এক ভিডিও বার্তায় বলেছিলেন, গানটির কথা ও সুর আমার অসম্ভব পছন্দ হয়েছে। গেয়ে তৃপ্তি পেলাম। জেনেছি এটির ভিডিও হবে বিখ্যাত লোকেশন লাদাখে। আশা করছি দারুণ কিছু হবে।

পরিচালক রিজভী বলেন, শানু দাদা আমার প্রিয় শিল্পী। আমি চেষ্টা করেছি শানু দাদার গলার জাদুটাকে ভিডিওতে প্রকাশ করার।

বেলা শেষে সিনে ফিল্মের প্রযোজনায় গানটি শিঘ্রই প্রকাশ পাবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…