গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক :
জুন ১১, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে চলন্ত ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুল্লাহ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের নৈশপ্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আছর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছালে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর নিহত হন। তার মাথা থেঁতলে যায়। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ডাম্প ট্রাক চালক জাফর (২৪) সেই সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নরুল আমিনের ছেলে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…