গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত : ভেঙে গেছে বেড়ীবাঁধ

নিজস্ব প্রতিবেদক :
মে ২৭, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের রায়পুর, রামগন্জ, সদর, কমলনগর ও রামগতি উপজেলা। জোয়ারের পানিতে কমলনগরের নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়ীবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানি বন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার।

এ ছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট মেঘনার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাটু পানিতে ভোগান্তির শিকার হয়েছেন।

এদিকে তীব্র বাতাসে কমলনগরের মতির হাট, লুধুয়া, কালকিনি, সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমী মাদ্রাসা) বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে, এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। এতে করে অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

এছাড়া জেলায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন