গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নারায়ণগঞ্জে শাওন নিহত মামলায় আসামি অজ্ঞাত ৫ হাজার

নিজস্ব সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে শাওন প্রধান নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন নিহতের ভাই ফরহাদ প্রধান।
নিহত শাওনের মরদেহ ময়নাতদন্ত শেষে গত রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত দেড়টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
শাওনকে যুবলীগ কর্মী দাবি করে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিহত হন শাওন। আহত হন অর্ধশতাধিক।
এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিকে নয়, মানুষের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে হত্যা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফতুল্লার পঞ্চবটি নবীনগরে শাওনের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন