গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ৮, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশায় ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা না গেলেও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন—    দুর্দান্ত জয়ে স্বপ্নের বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ এরফান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রথমে ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত দুজনই পুরুষ। তাদের একজন পথচারী এবং আরেকজন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। বাসচালককেও আটক করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5695

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…