গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিরামপুরে “বিট পুলশিং” সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর)ঃ
আগস্ট ৩০, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশ উদ্যোগে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক প্রতিরোধে “বিট পুলিশিং” সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক প্রতিরোধে প্রতিরোধে “বিট পুলিশিং” সচেতনতামুলক সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপ-পরিদর্শক নিহার রঞ্জন, সহকারি উপ-পরিদর্শক সামসুল আলম, প্রধান শিক্ষক (ভার:) সুলতান মাহমুদ প্রমুখ।

এসময় “বিট পুলিশিং” সচেতনতামুলক অনুষ্ঠানে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

“বিট পুলিশিং” অফিসার উপ-পরিদর্শক নিহার রঞ্জন শিক্ষক-কর্মচারী এবং বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে যদি কেউ ইভটিজিং কিংবা হয়রানির স্বীকার হও, তাহলে তোমরা তোমাদের স্কুলের শিক্ষকবৃন্দ, অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ কিংবা বিট অফিসারের সরকারি নাম্বারে যোগাযোগ করলে, আমি এবং আমার থানা পুলিশ ওই সকল বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিবো।

“বিট পুলিশিং” সচেতনতামুলক অনুষ্ঠানের আগে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন, কম্পিউটার রুম, লাইব্রেরী এবং বিজ্ঞানাগারের যন্ত্রপাতির পরিদর্শন করেন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5920

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…