গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
আগস্ট ২৯, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বজ্রপাতে জিয়াউর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবক কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামের মৃত নাদু শেখের ছেলে। এছাড়াও বজ্রপাতে ওই গ্রামের আব্দুল গাড়িয়ালের ছেলে ওসমান গণি (৩৫) নামে অপর এক যুবক আহত হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে ওই এলাকার বালাবাড়ী বিলে ঘটনাটি ঘটে।ওই ওয়ার্ডে ইউপি সদস্য ফকরুল ইসলাম জানান, গ্রামের ৬-৭জনের একটি দল বালাবাড়ী বিলে মাছ ধরতে যায়। বিকাল ৪টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়।

এসময় হঠাৎ তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যায়। এসময় আহত হয় ওসমান গণি।পরে আহত ওসমান গণিকে উদ্ধার করে স্থানীয়ভাবে ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্ত্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…