গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগঞ্জ প্রেস ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজু হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুরঃ
আগস্ট ১৯, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতিক্ষার পর রামগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ আজ ঐক্যবদ্ধ। কয়েক বছর রামগঞ্জ উপজেলায় দুইটি প্রেসক্লাব থাকলেও আজ একটিতে রুপান্তরিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকালে রামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি খালেদ মাহমুদ ফারুককের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম কাউছার হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এই আলোচনা সভায় রামগঞ্জ উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। সবাই বলেন, সাংবাদিকরা হলো কলম সৈনিক, কলমের শক্তি অস্ত্রের শক্তির চাইতেও বেশি। সঠিক লেখনির মাধ্যমে শহর ও গ্রামগঞ্জের নানা ধরনের জানা অজানা তথ্য তুলে ধরতে হবে।

আরও পড়ুন-   ভিউ নিয়ে ভাবেন না সাদিয়া আয়মান

উল্লেখ্য, গত ১৬ আগস্ট (বুধবার) সন্ধায় লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল ও সাধারণ সম্পাদক মোঃ সাঈদুল ইসলাম পাবেলের উদ্যোগে, আগামী ছয় মাসের জন্য রামগঞ্জ উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিতে খালেদ মামুদ ফারুককে সভাপতি ও এম কাউছার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

তাছাড়া বেলায়েত হোসেন বাচ্চুকে সিনিয়র সহ-সভাপতি, জাকির হোসেন পাটওয়ারীকে সহ-সভাপতি, জাকির হোসেন সুমনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মনির হোসেন বাবুলকে অর্থ সম্পাদক, ইকবাল হোসেনকে দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও এস এম বাবুল, একে এম আর মুকুল, আবু তাহের, ও শাখাওয়াত হোসেন জাহাঙ্গীরকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…