গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
আগস্ট ১৫, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করছে দিনটি।

এ দিবস উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামি লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শহরে শোক র‌্যালি বের করেন।

র‌্যালি শেষে স্থানীয় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে বাদ যোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেন এবং পরে উপজেলার প্রায় ১৩ হাজার নেতা-কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আযোজন করেন। এ মধ্যাহ্ন ভোজের জন্য ৫টি ষাঁড় গরু জবাই করা হয়।

আরও পড়ুন-   উল্লাপাড়া পৌরসভার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন

দোয়া মাহফিলের আগে উপজেলা আওয়ামি লীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহসভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, মোঃ আরিফ বিন হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…