গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বকশীগঞ্জ থানার পুলিশ কনস্টেবলকে সহকর্মীদের বিদায় সংবর্ধনা

বকশীগঞ্জ, জামালপুর সংবাদদাতাঃ
আগস্ট ৭, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার বকশীগঞ্জ থানা থেকে বিদায় নিলেন কনস্টেবল দুলাল মিয়া।

দীর্ঘ প্রায় ২৭ বছর পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করেছেন দুলাল মিয়া। তিনি শারীরিক সমস্যার জন্য অবসর নেন। তাঁর অবসর নেওয়ার মুহূর্ত স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ।

সুসজ্জিত গাড়িতে করে সোমবার (৭ আগষ্ট) দুপুরে তাঁকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কনস্টেবল দুলাল মিয়ার গ্রামের বাড়ি কুরিগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়।

এর আগে থানা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে ফুলের বিদায় জানানো হয়।

আরও পড়ুন-   চৌহালীতে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

এসময় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানা ইনচার্জ (ওসি) সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যরা।

অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল দুলাল মিয়া জানান, পুলিশের চাকরিতে কনস্টেবলের অবসর খুব সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু তাঁর বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি তাঁর জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় দেওয়া হবে— এটা তিনি ভাবেননি। গ্রামের মানুষও খুব খুশি। এ জন্য তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…