গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাজশাহীতে তিন যানের সংঘর্ষে সড়কে ঝরলো ৩ প্রাণ

রাজশাহী সংবাদদাতাঃ
আগস্ট ২, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভটভটি, অটোরিকশা ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন।

বুধবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগমারার মাড়িয়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর (৪৫) ও আবুল হোসেন (৫৫)।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), একই উপজেলার সাকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের আজিবর রহমান (৪০)। এদের মধ্যে আজিবর গরু ব্যবসায়ী, জাহাঙ্গীর আলম ছিলেন অটোরিকশার চালক এবং আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী।

আরও পড়ুন-   বৃষ্টি নেই, আমন রোপণে ব্যাঘাত, সেচে ভরসা

আহতরা হলেন অটোরিকশার যাত্রী মোহনপুরের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০) ও একই গ্রামের তৈয়বুর রহমান (৪৫), গরু ব্যবসায়ী বাগমারার গাঙ্গোপাড়া গ্রামের মোঃ আনসারুজ্জামান (৮০), জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মোঃ মামুন (৩৫)।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করে জানান, গরুবাহী ভটভটি রাজশাহী শহরের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিল অটোরিকশা। ওই সময় ভটভটি ও অটোরিকশার মাঝে ঢুকে পড়ে বাইসাইকেল। এতে ত্রিমুখী সংঘর্ষে তিন জন ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরও জানান, আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন