গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
জুলাই ১৯, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির রামগড় পৌরসভার আয়োজনের মধ্যদিয়ে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় রামগড় পৌরসভার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বালক দল রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বালিকা দল চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

রামগড় পৌরসভার টুূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য পলাশ নাথের সঞ্চালনা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার প্যানেল মেয়র নুর মোহাম্মদ (শামীম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দীন, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন, সোমাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মজুমদার।

আরও পড়ুন-   নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, দিনমজুরের মৃত্যু

এছাড়াও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহ-আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ মাসুদ রানা, কাউসাইন হাবীব (পবন) সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলো।

উদ্বোধনী খেলায় ম্যাচ সেরা খোলয়াড় বালক ক্যায়চিয়ং মারমা ও বালিকা সংথ্রুই মারমা নির্বাচিত হন।

রেফারির দায়িত্ব পালন করেন দীপ দে, সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও রুজু কর।

ধারাভাষ্যকার ছিলেন গোলাপ ত্রিপুরা, সার্বিক সহযোগীতায় ছিলেন পলাশ দেবনাথ।

টূর্ণামেন্ট পরিচালনা কমিটি জানায়, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন বিদ্যালয়টি রামগড় উপজেলা পর্যায়ে এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন বিদ্যালয়টি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…