লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট ও রায়পুর উপজেলার মেঘনায় পৃথকভাবে অভিযান চালিয়ে জাটকা ও জালসহ ২৮ জেলেকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানায়, লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৩ জেলেকে আটক করেছে মৎস্য অদিপ্তর ও নৌ পুলিশ। রোববার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেকে মাছ ও জালসহ আটক করা হয়। মৎস্য বিভাগ বলছে, এসময় জেলেদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০ কেজি জাটকা ও ৩টি নৌকা জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো: সিরাজুস সালেহীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকদের মধ্যে থেকে ১০ জেলে থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মেঘনায় অভিযানে ১০ লাখ টাকা মূল্যের ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি জাটকা ইলিশসহ ৩টি নৌকা জব্দ করা হয়। এসময় ১৩ জেলেকে আটক করা হলেও অপ্রাপ্ত বয়স হওয়ায় ৩ জনকে ছেড়ে দিয়ে ১০ জেলেকে ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরে জব্দকৃত মাছগুলো মেঘনার পাড়ে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ এবং জাল সদর উপজেলার মজু চৌধুরী ঘাটে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়।
এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে ১২ কিলোমিটার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। ৮০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ জন জেলেকে আটক করে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, সহকারি মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, সম্প্রসারন কর্মকর্তা ও কোস্টগার্ড চট্রগ্রাম পুর্ব জোনের কন্টিজেন কমান্ডার তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
রোববার সকালে (৯ এপ্রিল) রায়পুরে মেঘনা নদীর অংশে পুরান বেড়ী ও আলতাফ মাস্টারের ঘাটে এঅভিযান চালানো হয়। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক এ তথ্য জানান। পরে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হয়।
আটক জেলেরা হলেন, আবুল কালাম, মোঃ লিটন, আক্তার হোসেন, রুবেল হোসেন, মোঃ মামুন, শামিম হোসেন, মোঃ খলিল, আব্দুল লতিব, শাহআলম, জাহাঙ্গির, আলী হোসেন, মিলন, আফসার উদ্দিন, মোক্তার হোসেন, আক্তার আলী। এরা সবাই রায়পুরের চরইন্দ্রুরিয়া, চরজালিয়া, চরঘাসিয়া, জালিয়ারচর এবং হাইমচরের দক্ষিন বগুরা গ্রামের জেলে পাড়ার বাসিন্দা।।
এমদাদুল হক বলেন, প্রতিদিন দুইবার মেঘনায় জোরালো অভিযান চালানো হয়। কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ৮০ হাজার মিটার কারেন্ট জালসহ ১৫ জন জেলেকে আটক করা হয়।এসময় ভ্রাম্যমান আদালত জেলেদের ৭৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।


