গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

নওগাঁ সংবাদদাতাঃ
আগস্ট ১৬, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
  • সড়ক দুর্ঘটনা

    প্রতীকী ছবি

Link Copied!

নওগাঁর সাপাহার উপজেলায় ধান বোঝাই ট্রলি উল্টে ও নিয়ামতপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টার মধ্যে এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার খাসা মান্দা এলাকার ফাহিম চৌধুরীর ছেলে নিহত খোকন চৌধুরী (৩৬)।

আরও দেখুন- রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা করছে সরকার

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান, দুপুর ১টার দিকে জেলার পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রাম থেকে ট্রলিতে করে ধান বিক্রির জন্য পোরশা উপজেলার শিশা বাজারে নিয়ে যাচ্ছিলেন নিহত মাহবুবুর রহমান ও তার বাবা। এ সময় বাবা ড্রইভারের কাছে আর ধান বোঝাই ট্রলির উপরে বসে ছিলেন মাহবুবুর রহমান। পরে ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

আরও দেখুন- পরিবেশ রক্ষায় কাতার বিশ্বকাপে ব্যবহৃত হবে অত্যাধুনিক প্রযুক্তি

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রামনগর মোড়ের কিছুটা দূরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় খোকন চৌধুরী ও মইন মণ্ডল। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আর আহত মইন মণ্ডলকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ পুরুষের শার্টের বোতাম ডানে কিন্তু নারীদের বাম দিকে কেনো?

⇒ কাতার বিশ্বকাপে যেতে ইসরাইলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনের

⇒ আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম

⇒ পরিবেশ রক্ষায় কাতার বিশ্বকাপে ব্যবহৃত হবে অত্যাধুনিক প্রযুক্তি

⇒ কিমকে পুতিনের চিঠি: কী লেখা আছে?

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন