গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুর বিতর্কিত শর্তাবলী বাদ দিয়ে দরপত্র আহ্বানের দাবি : সিভিল সার্জনকে ঠিকাদারের চিঠি

মোঃ নুর মোহাম্মদ
জানুয়ারি ২৫, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে আহ্বানকৃত দরপত্রে বিতর্কিত শর্ত বাদ দিয়ে সকলের জন্য অবাধ ও অংশগ্রহণ মূলক টেন্ডার আহ্বানের দাবিতে লক্ষ্মীপুর সিভিল সার্জন বরাবর আবেদন করেন মেসার্স খন্দকার ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের আবেদন সূত্রে জানা যায় ২২-২৩ অর্থ বছরের লক্ষ্মীপুর সদর হাসপাতালের এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য ৪ জানুয়ারি টেন্ডার আহ্বান করা হয়।
যাহার মেমো নং Health /SUP/SHI/ Laxmi/MSR/ 2023/23 তাং ০৪.০১.২০২৩ ইং।

টেন্ডারে উল্লেখিত বেশ কিছু শর্ত পিপিআর আইন ২০০৬ ও বিধিমালা ২০০৮ এর সংশোধনী ২০১৯ এর পরিপন্থী।
মূলত সিভিল সার্জন কার্যালয়ে কতিপয় দূর্ণীতিবাজ তাদের পছন্দের ঠিকাদারকে কাজ বাগিয়ে দিয়ে পায়দা লুটতে এসব শর্ত জুড়ে দিয়েছে বলে জানান তারা।
আবেদনে বিতর্কিত শর্তাবলী বাদ দিয়ে সংশোধনী বিজ্ঞাপন দিয়ে সকলের জন্য অংশগ্রহণ মূলক দরপত্র আহ্বানের দাবি জানানো হয়।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির জানান, বিতর্কিত শর্তাবলী বাদ দিতে একজন ঠিকাদার আবেদন করেন, তবে পিপিআর বিধিমালা পরীপন্থী কোন শর্ত জুড়ে দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে আবেদন কারী প্রতিষ্ঠানের স্বর্তাধীকারী জানান, আমরা চাই অংশগ্রহণ মূলক দরপত্র। পছন্দের ঠিকাদারকে কাজ দিতেই এ ধরনের সাজানো দরপত্র।
বিতর্কিত এসব শর্ত বাদ দেয়া না হলে আমরা আইনের আশ্রয় নিবো।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…