গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৯ দোকান : ক্ষতি ৩০ লাখ

মোঃ রাকিব হোসেন রনি
জানুয়ারি ২৫, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর ভয়াবহ আগুনে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবী ব্যবসায়ীদের। বুধবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের পুরাতন পৌরসভা সংলগ্ন হিরণ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা জালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এঘটনায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক , জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের নিকট আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত দোকান গুলো হলো, রংধনু মুদি দোকান,ওমর স্টোর,আঁখি প্রিন্টার্স,রিয়েল বুক ডিপো,মজিদ স্টোর,মায়ের দোয়া ইলেকট্রিক,নেপাল স্টোর,জামাল স্টোর, রংধনু পাওয়ার ক্যাবল।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে জান ব্যবসায়ীরা। রাত আড়াইটার দিকে বাজারের নৈশ্যপ্রহরী হঠাৎ একটি দোকান থেকে দাউদাউ করে আগুন জলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মুদি দোকান, লাইব্রেরি, কম্পিউটার দোকানে। এতে ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওমর স্টোরের মালিক বাবুল মিয়া জানান, আগুনে পুড়ে তার মুদি দোকানের ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংধনু পাওয়ার ক্যাবল দোকানেরর পুরাতন তার ব্যবহার করে জেনারেটর পরিচালনা করা হয়। এতে আমাদের সর্বনাশ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।

এব্যাপারে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, ধারণা করা হচ্ছে রংধনু পাওয়ার ক্যাবল দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরুপন করা হয় নি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…