গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

ইমরান হোসেন, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) চন্দ্রগঞ্জ গনমিলনায়তনে সন্ধ্যা ৭টায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী মো. মোস্তাফা কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাচন কমিশনার বাবু শান্তি রঞ্জন পাল ও মো. আলী হোসেন।
ঘোষিত তফসিলে আগামী ১৮ জানুয়ারী বেলা ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২০ জানুয়ারী বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি, ২২ জানুয়ারী বিকাল ৩টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৩ জানুয়ারী দুপুর ১২টা-৪টা মনোনয়নপত্র বিলি, ২৪ জানুয়ারী দুপুর ১২টা- ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ২৫ জানুয়ারী দুপুর ১২টা-৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, প্রতিক বরাদ্দ ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, ২৭ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার বিকাল ৪টায়, ২৮ জানুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ বিকেল ৪টায়, প্রার্থীদের পরিচিতি সভা ৪ ফ্রেব্রুয়ারী বিকেল ৩টায় এবং ১১ ফ্রেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…