গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আজ হতে শুরু এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ
নভেম্বর ৬, ২০২২ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচীতে দেখা গেছে, এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর, যা শেষ হবে ২২ ডিসেম্বর।

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে গত ১৯ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই অনুযায়ী, ৩ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ আছে, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে, ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।

আরও পড়ুন-  লক্ষ্মীপুরের আপ্র এখন চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে, ছাত্র ৫ লাখ ৮২ হাজার ১৮৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে, ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নেবে। এর মধ্যে, ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে চলতি বছর সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে। তবে ২০২৩ সাল থেকে সব বিষয় ও পূর্ণ নম্বর পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…