গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা লোটাস এর উদ্যোগে খাবার ও পোশাক বিতরণ

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব হোসেন লোটাস এর উদ্যোগে অসহায়দের খাবার ও শিশুদের মাঝে পোশাক  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায়দের মাঝে রান্না করা খাবার ও পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। এসময় শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব হোসেন লোটাস বলেন, ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ির প্রতিটি মানুষ মানবিকবোধে গুণান্বিত। শেখ রাসেল মাত্র ১০ বছরের শিশু হয়েও সেই মূল্যবোধে তাদের একজন হয়ে উঠেছিলেন। ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্য করলেই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেই প্রত্যাশায় তারা বঙ্গবন্ধুর পরিবারের ছোট্ট শিশুটিকেও ছাড় দেয়নি। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বরং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…